রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আগামীকাল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৮.০১ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

আগামীকাল ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। উপলক্ষে কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
বিগত ১৮ দিন ধরে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষে আজ থেকে ভোটারদের চিন্তা ভাবনা চলছে  নগর পিতা   নির্বাচিত করবেন।
আজ মঙ্গলবার কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে-কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে। ট্রাকে করে সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
১০৫টি ভোট কেন্দ্রে নিয়োগকৃত ১০৫ জন প্রিজাইডিং অফিসারের মাধ্যমে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র্রের ভোটগ্রহণ সরঞ্জামাদি সুষ্ঠুভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বিতরণ করছেন। প্রিজাইডিং অফিসারগণ কেন্দ্রে নিয়োগকৃত সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ভোট গ্রহনের কেন্দ্রগুলোতে ব্যবস্থা গ্রহণ করবেন।
সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১ লাখ ১৭ হাজার ৯২ জন মহিলা ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশ করছেন। এবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ড ৫ ও ১০ নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা ২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলায় ১ হাজার ২৬০ জন  । সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com