মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা নতুন করে ৭১ জন শনাক্ত

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৭.৪১ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ বাড়ছেই। গত টানা দশদিন ধরে এ সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছেই। বাড়তে বাড়তে আজ নতুন শনাক্ত হয়েছে ৭১ জন।  মাসের প্রথম ১১ দিনে এখনও কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭১ জন শনাক্ত হয়েছে।

আজ  বিজ্ঞপ্তি বলছে, নতুন ৭১ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী মারা যায়নি। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩১ জন।

এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৭১ জন এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৫৫ জন। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৭৬ হাজার ৪৯৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com