সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

প্রথমবার একই মঞ্চে গাইলেন তাহসান-শুভ

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ১১.৫৭ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার আয়োজনে বাংলাদেশের তারকা শিল্পীদের পরিবেশনায় মেলবোর্নে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান, কণ্ঠশিল্পী এমডি শুভ ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বাংলাদেশের এই তিন শিল্পীর পরিবেশনায় গত শনিবার (৪ জুন) মেলবোর্নের হপার ক্রসিং ড্রিম বিল্ডার্স মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘অলব্রাইট প্রেজেন্টস এ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শিরোনামে একটি মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন পর নতুন স্বাভাবিক অবস্থায় নানান বিধি নিষেধ মুক্ত হয়ে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় লাইভ কনসার্ট উপভোগ করলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে পরিবেশনা করেন রোমান্টিক গানের জনপ্রিয় তারকা তাহসান খান। পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন এ সময়ের তরুণ গায়ক এমডি শুভ এবং নৃত্য পরিবেশন করেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।

আয়োজকরা জানান, নতুন স্বাভাবিক অবস্থায় করোনা মহামারির পর বিধি মুক্ত উন্মুক্ত পরিবেশে মেলবোর্নের সঙ্গীতানুরাগীদের দীর্ঘদিনের জমে থাকা পিপাসা এ কনসার্টের মাধ্যমে মিটলো। তাহসান খানের বিপুল পরিমাণ ভক্ত মেলবোর্নে বসবাস করেন। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন তাহসান। তরুণ গায়ক এমডি শুভ প্রথমবারের মতো অস্ট্রেলিয়া তথা মেলবোর্নে পারফর্ম করেন এবং দর্শক হৃদয় জয় করে নিতে সক্ষম হন। অভিনেত্রী প্রিঙ্কাকা জামানর নৃত্য পরিবেশনা ভিন্ন মাত্রা যোগ করে অনুষ্ঠানটিতে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com