সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ১.১৫ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

ঢাকায় এসে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের মহামূল্যবান ট্রফি। বুধবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে এটি ঢাকায় এসে পৌঁছায়।

ট্রফির সঙ্গে এসেছেন ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু।

কারেম্বু ফ্রান্সের জার্সিতে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একটি গোলই আছে সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তিনি ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ৫১টি ম্যাচ।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। এরপর ট্রফি রাখা হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে। বুধবার বিকেলে বঙ্গভবন ও সন্ধ্যায় গণভবনে নেওয়া হবে ট্রফি। রাতে একটি বিশেষ ডিনারপার্টিও আছে ট্রফি আগমন উপলক্ষে।

দ্বিতীয় দিন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। তবে তা কেবলই কোকা-কোলার আমন্ত্রিত অতিথিদের জন্য।

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে ২৫০ মিলি, ৬০০ মিলি, ১.২৫ লিটার ও ২.২৫ লিটার কোকাকোলার বোতলে ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

ক্যাম্পেইনে নিবন্ধন করা ব্যক্তিরাই ঢুকতে পারবেন আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় কোক স্টুডিও বাংলার কনসার্টে। যেখানে গান গাইবেন জেমস, অর্ণব, মমতাজ, ওয়ারফেইজসহ আরো অনেকেই। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত সেখানেই থাকবে ট্রফিটি। কনসার্ট শেষে ট্রফি চলে যাবে তার পরবর্তী গন্তব্যস্থল পূর্ব তিমুরে।

বাংলাদেশে এ নিয়ে তৃতীয়বার আসছে বিশ্বকাপ ট্রফি। সবশেষ এসেছিল ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে। সেবার ট্রফি নিয়ে ফুটবল ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এর আগে ২০০১ সালে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি এসেছিল বাংলাদেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com