মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে এ পর্যন্ত ২৬ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে: জাহিদ মালিক

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৪.৩১ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

মহামারি প্রতিশোধক হিসাবে দেশে এ পর্যন্ত ২৬ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক রোববার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাব এ তথ্য জানান।

তিনি বলেন, এ ২৬ কোটি টিকার মধ্যে প্রথম ডোজ ১৬ কোটি, দ্বিতীয় ডোজ ১১ কোটি ৭৫ লাখ এবং বুস্টার ডোজ ১ কোটি ৫০ লাখ রয়েছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ পর্যন্ত বাংলাদেশ মোট ২৯ কোটি ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ১৮ কোটি ডোজ ক্রয় করা হয়েছে। বাকী ১১ কোটি টিকা কোভিড ফ্যাসিলিটির আওতায় বিনামূল্যে পাওয়া গেছে।

মন্ত্রী বিএনপির হারনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, স্বাস্থ্য খাতের যে কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে। এ ব্যাপারে কোন ধরনের আপোস করা হবে না। তিনি আরো জানান, দেশে এখন বেশ কয়টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, এসব হাসপাতাল থেকে জনগণ চিকিৎসা সেবা পাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com