মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পরিবহন সেক্টরে গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৪.২৪ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক বলেছেন, ‘সবসময় দেখা যায়, জ্বালানির মূল্য বাড়ালে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়। এবার পরিবহন খাতে যাতে কোনো নৈরাজ্য, অসংগতি, অসম প্রতিযোগিতা বা অনিয়ম না হয়, সেজন্য এই খাতের গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে।

রোববার এক সংবাদ সম্মেলনে ঘোষিত গ্যাসের নতুন মূল্যহার ঘোষণার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সিএনজি গ্যাসের আগের মূল্যই বহাল থাকবে। অর্থাৎ প্রতি ঘনমিটারের দাম ৪৩ টাকাই থাকবে।’

বিইআরসির সদস্য মকবুল ই এলাহী চৌধুরী বলেন, ‘সিএনজির গ্যাসের দাম আগে থেকেই একটু বেশি। তা ছাড়া, সিএনজি পাম্প মালিকদের পক্ষ থেকেও এই গ্যাসের দাম না বাড়ানোর সুপারিশ ছিল। কমিশন সেটি বিবেচনায় নিয়েছে।

নতুন ঘোষিত মূল্য তালিকায় প্রতি ঘন মিটারে গ্যাসের দাম ৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৯১ পয়সায় দাঁড়াবে।

আবাসিক খাতে ১ চুলার গ্যাসের দাম প্রতি মাসে ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা এবং ২ চুলার ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। চলতি মাসের বিল দেওয়ার সময় নতুন মূল্য তালিকায় বিল দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com