রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

তারেক রহমান বিদেশি নাগরিক হয়ে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় :সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ৮.৪৪ পিএম
  • ২০১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, দন্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশি নাগরিক হয়ে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়।
আজ রোববার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন রাখেন।
‘বিএনপি নেতারা অর্থ পাচারের কথা বলে’, ধান ভানতে শিবের গীত গেয়ে চলেছেন, জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের মতো একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কত টাকা বিনিয়োগ করলে বিদেশি নাগরিকত্ব পাওয়া যায়? তারেক রহমান বিনিযোগকৃত টাকা মানিলন্ডারিং এর মাধ্যমেই বিদেশে পাচার করেছে।
বিএনপি নেতাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান হ্যাঁ না ভোটের মাধ্যমে কোন্ গণতন্ত্র রক্ষা করেছিলেন? সে সময় জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, ১৯৭৭ সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন, ৭৯ সালে সংসদ নির্বাচন, ৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনসহ প্রতিটি নির্বাচনই ছিলো প্রশ্নবিদ্ধ।
মাগুরার নির্বাচনের কথা জনগণ এখনো ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার ১৯৯৬ সালের ১৫ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন, ২০০৬ সালে ১কোটি ২৩ লক্ষ ভূয়া ভোটারসহ নির্বাচনের প্রচেষ্টা কোন গণতন্ত্র ?
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালে বিএনপি কর্তৃক সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে সীল মারা, প্রতিপক্ষ নেতাকর্মীদের হত্যা, ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্মম নির্যাতন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া কি বিএনপির গণতন্ত্রের নমুনা?
বিএনপির শাসনামলে দুঃখময় স্মৃতি স্মরণ করে তিনি বলেন, বিএনপি এদেশের ইতিহাসে যে ঘৃণ্য নজির সৃষ্টি করেছে দেশের মানুষ তা এখনো ভুলে যায়নি। বিএনপির শেখানো তথাকথিত গণতন্ত্রের পথে এদেশের মানুষ আর হাটতে চায় না।
ওবায়দুল কাদের বলেন, যাদের শাসনামলে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের কলঙ্ক তিলক পরেছিলো এবং দলের গঠনতন্ত্র থেকে যে দল দুর্নীতি বিরোধী সাত ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলে বিচরণের পথ উন্মুক্ত করে তারাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল,তারাই দুর্নীতির পৃষ্ঠপোষক।
এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নবনিযুক্ত সচিব আমিন উল্লাহ নুরীর সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com