সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

অস্ট্রেলিয়ায় মাতাল চালকের গাড়ি চাপায় ৪ শিশু নিহত

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৪৭ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার সিডনি শহরে ফুটপাতে হাঁটছিল সাত শিশু। কিন্তু হঠাৎ করেই সেখানে উঠে যায় একটি গাড়ি। সাতজনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শিশুর।

শনিবার (০১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার সিডনি শহরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ শিশু।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সিডনির পশ্চিমাঞ্চলে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল ৭ জন শিশু। এ সময় আকস্মিক একটি গাড়ি ফুটপাতের ওপর উঠে যায় এবং ৭ জনকেই চাপা দেয়। এদের মধ্যে ঘটনাস্থলেই ৯, ১১, ১২ ও ১৩ বছর বয়সী ৪ শিশুর মৃত্যু হয়। আহত শিশুদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে এ ঘটনায় মাতাল অবস্থায় গাড়ি চালানো, হত্যাসহ ২০টি অভিযোগ এনে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com