রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

পাকুন্দিয়া আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৭.৫৪ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

পলাশ সাহা, কিশোরগঞ্জ,প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বিকালে ইউনিয়নের হরষি গ্রামের দি মর্নিং সান স্কুল মাঠে সুখিয়া ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা এবিএম হাসান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন। দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মিনহাজ উদ্দিন খোকার সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক সামসুদ্দোহা, যুগ্মআহ্বায়ক সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ললিতা আক্তার বীথি, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক তোতা, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. মকবুল হোসেন, আকরাম হোসেন কাঞ্চন, বদরুল আমিন সরকার ফরহাদ, মো. খসরু মিয়া প্রমুখ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সুখিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মো. সোহরাব উদ্দিন। সম্মেলন শেষে সম্মেলনস্থল থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি হরষি বাজারে গিয়ে শেষ হয়।
সফলভাবে সুখিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়াক সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com