বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ওভারডোজ ও অতিরিক্ত ওষুধ সেবনে ১ বছরে এক লাখ সাত হাজার মানুষের মৃত্যু।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ২.৫৭ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
ওভারডোজ কিংবা অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনে যুক্তরাষ্ট্রে গেল বছরে এক লাখ সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ওভারডোজ মহামারি মর্মান্তিক রেকর্ড ছুঁয়েছে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন খবর দিয়েছে। আলজাজিরা
এই আসক্তিতে আগের বছরের তুলনায় প্রাণহানি ২০২১ সালে সার্বিকভাবে পনেরো শতাংশ বেড়েছে। মৃত্যুসনদ পর্যালোচনা করে বিলম্বিত ও অসম্পূর্ণ প্রতিবেদনের কারণও বিশ্লেষণ করেছে সিডিসি।
অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনে মৃত্যুর নতুন সংখ্যাকে সত্যিকার অর্থে ‘বিচলিত’ হওয়ার মতো বলে মন্তব্য করেছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের পরিচালক ডা. রোরা বোলকোও।
এছাড়া ওভারডোজে ক্রমবর্ধমান মৃত্যুকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছে হোয়াইট হাউস। সম্প্রতি ঘোষিত ওষুধ নিয়ন্ত্রণ কৌশলকে বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয়।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে আরও অনেক বেশি মানুষকে চিকিৎসা ব্যবস্থায় জড়িত করতেও পরার্মশ দেওয়া হয়েছে। ওষুধ পাচার বন্ধ ও ওভারডোজের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধের ওষুধ ন্যালোক্সোন যাতে মানুষের হাতের নাগালে পৌঁছায়, সেই পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
দুই দশকেরও বেশি সময়ের ধরে যুক্তরাষ্ট্রে ওভারডোজে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১৯৯০-এর দশক থেকে ওপিওড ব্যথানাশক সংশ্লিষ্ট এই ওভারডোজ প্রবণতা শুরু হয়েছে। এরপর হেরোইনের মতো ওপিওড সেই মৃত্যুর সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধ ফ্যান্টানাইলের ব্যবহারও ব্যাপক রূপ নিয়েছে।
গেল বছর ফ্যান্টানাইল সংশ্লিষ্ট ওভারডোজ ও অন্য কৃত্রিম ওপিওডে মৃত্যু ৭১ হাজার ছাড়িয়েছে। যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। এছাড়া একইসময়ে কোকেন সেবনে ২৩ শতাংশ ও মেথসহ অন্যান্য উত্তেজক ব্যবহারে ৩৪ শতাংশ মৃত্যু বেড়েছে।
কখনো-কখনো একাধিক ওষুধ ব্যবহারের ঘটনাকে ওভারডোজ বলা হয়। বহু লোক আছেন, যারা একাধিক ওষুধ সেবন করেন। আবার কেউ কেউ অন্য ওষুধের ব্যবহার কমিয়ে সস্তায় ফ্যান্টানাইল সংগ্রহ করেন। এমনও আছে, ব্যবহারকারী নিজেও জানেন না, তিনি কী ওষুধ খাচ্ছেন।
ডা. রোরা বোলকোও বলেন, এতে বহু লোক ওভারডোজের ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারি সেই সমস্যাকে আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রে চিকিৎসা কঠিন করে দিয়েছিল লকডাউনের বিধিনিষেধ।
ওভারডোজের ব্যবহারে ভৌগোলিকভাবে তারতম্য রয়েছে। ২০২১ সালে আলাসকায় ৭৫ শতাংশ অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন বেড়েছে। এতো বেশি আর কোনো রাজ্যে বাড়েনি। আরও হাওয়াইতে ওভারডোজে মৃত্যু বেড়েছে ২ শতাংশ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com