বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২.৩৫ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ-সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিলন ডাক্তার লুসী খান। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিগত স্বৈর শাসনামলে। ঐ সময় তিনি একাধিক হামলা মালার শিকার হন এবং রাজপথে থেকে জীবন বাজি রেখে দলীয় বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ ও নেতৃত্ব প্রদান করেন। তৎকালিন সময়ে তিনি একাধিক মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিএনপি’র সুনামের জায়গাটা মাঠে ঘাঠে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াশে কাজ করেছিলেন। বিএনপি দলীয় রাজনীতির নেতৃত্বে থাকার অপরাধে তার বাসায় তৎকালীন সময়ে একাধিক গোপনীয় অভিযান ও পরিচালিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ হতে। যা দলীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও চট্টগ্রামের জনগণ অবগত আছেন। রাজপথের লড়াকু আপোষহীন এই নেত্রি এবার সাধারণ জনগণের আকাঙ্খা পূরণে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্ৰহ করেছেন। সংবাদটি চট্টগ্রাম এলাকায় প্রচারিত হলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী শিক্ষিকা মনে করেন যোগ্যতা ও শিক্ষার মানদন্ডে ডাক্তার লুসিখানের বিষয়টি উচ্চ পর্যায়ে বিবেচনায় রাখা উচিত। সংসদে যদি উচ্চ শিক্ষিত মানুষেরা স্থান পায় তবে ভবিষ্যত বাংলাদেশের চিত্রই পাল্টে যাবে। জাতীয় পত্রিকার সাংবাদিক শহীদুল ইসলাম বলেন আমার চোখের সামনে তার হাত থেকে বিএনপির মেডিকেল ক্যাম্প পরিচালনার সময় তৎকালীন সরকারের পুলিশ ফিরিঙ্গী বাজারে ব্যানার ছিড়ে ফেলেন। সাথে লুসিখানের উপর ও আক্রমনে উদ্যত হলে সাংবাদিক ও সাধারণ মানুষের চিকিৎসা সেবার বিষয়টি সামনে আসলে পরে তাকে কোনভাবে সেইভ করা হয়। এরা বিএনপির সাহসী লড়াকু নেত্রী। এদের যথাযথ সম্মানের স্থানটুকু দলীয় বিবেচনায় রাখা উচিত। এভাবেই বিভিন্ন মানুষ তার বিষয় গুলো একের পর এক তুলে ধরতে থাকেন ও ভূয়সী প্রশংসা করেন। ডাক্তার লুসি খানের কাছে জানতে চাইলে তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি মুঠোফোনে এই প্রতিবেদক জানান দল মনোনয়ন দিলে তিনি নারী শিক্ষা বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস সহ ভবিষ্যত বাংলাদেশ গঠনে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবার প্রয়াস ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com