বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ,

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২.৩২ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ-চট্টগ্রামের বোয়ালখালীর গোলক মুন্সিরহাট বাজারে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি

হার্ডওয়্যার দোকান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৯ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী মো. আকতার হোসেন। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আগুন লাগার কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

জানা যায়, উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের “দিগন্ত কুটির” মার্কেটে অবস্থিত দোকানটি ৮ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো বন্ধ করে বাড়ি ফেরেন ব্যবসায়ী আকতার হোসেন। সে সময় কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল না।

তবে রাত গভীর হলে প্রায় ১টার দিকে পথচারীদের মাধ্যমে খবর আসে দোকানে আগুন জ্বলছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাৎক্ষণিকভাবে বোয়ালখালী ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা টিন, সিমেন্টসহ সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকতার হোসেন বলেন, “দোকান বন্ধ করার সময় কোনো সমস্যা ছিল না। হঠাৎ গভীর রাতে আগুন লাগা অত্যন্ত রহস্যজনক।” তিনি এ ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় বোয়ালখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com