বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০টিরও বেশি দেশে মাঙ্কিপক্সে ২০০ জনের আক্রান্ হবার কথা জানা গেছে : বিশ্বস্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ২.৪৩ পিএম
  • ৬২৫ বার পড়া হয়েছে

বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, ২০টিরও বেশি দেশে মাঙ্কিপক্সে প্রায় ২০০ জনের আক্রান্ হবার কথা জানা গেছে।

সাধারণত এই অস্বাভাবিক রোগের প্রাদুর্ভাবের কথা জানা যায় না তবে মহামারিটিকে “নিয়ন্ত্রণ করা সম্ভব” বলে বর্ণনা করা হয়েছে। বিশ্বব্যাপী এর টিকা এবং ওষুধ যে সীমিত পরিমাণে রয়েছে তা সমভাবে বন্টনের জন্য এগুলো মজুদ কতটা আছে তা জানানোর প্রস্তাব দিয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা শুক্রবার সকলকে এ ব্যাপারে অবহিত করেছে, যে আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সের নজির বিহীন প্রাদুর্ভাব  কি কারণে ঘটেছে  তার অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায় নি। তবে ভাইরাসটির  কোনও জিনগত পরিবর্তন এর জন্য দায়ী কিনা এমন কোনও প্রমাণও পাওয়া যায় নি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মহামারি এবং মহামারি রোগের পরিচালক ডাঃ সিলভি ব্রায়েন্ড বলেন “ভাইরাসটির প্রথম সিকোয়েন্সিং-এর ষ্ট্রেনটিতে দেখা যায় যে সব দেশে এর প্রাদূর্ভাব ঘটেছে সেখানে আমরা যে স্ট্রেনগুলি পাব তা থেকে এটি আলাদা নয় বরং (এই প্রাদুর্ভাবটি) সম্ভবত মানুষের আচরণের পরিবর্তনের কারণে আরও বেশি হয়েছে।

এ সপ্তাহের শুরুর দিকে ডব্লিউ এইচও’র একজন শীর্ষ উপদেষ্টা বলেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র, ইসরাইল, অস্ট্রেলিয়া এবং অন্যত্র এর প্রাদূর্ভাব ঘটেছে। স্পেন ও বেলজিয়ামের সাম্প্রতিক দুটি ঘটনায় এইরোগে আক্রান্তের সঙ্গে যৌনসং স্পর্শে আসার সম্পর্ক রয়েছে।যা কিনা মধ্য ও পশ্চিম আফ্রিকায় যেভাবে রোগটি ছড়িয়েছে তার ধরণ থেকে উল্লেখ যোগ্য ভাবে ভিন্ন। সেখানে লোকেরা প্রধানত বন্য ইঁদুর এবংবানর জাতীয় প্রাণীদের দ্বারা সংক্রামিত হয় এবং এর প্রাদুর্ভাব সীমান্ত পার হয়ে ছড়িয়ে পড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com