মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

মাঙ্কিপক্স: কী লক্ষ্মণ এবং চিকিৎসা

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১.০০ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

করোনা মহামারির পর এবার আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াসহ ইউরোপীয় দেশগুলোতে মাঙ্কিপক্স রোগীদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়েছে অজানা ভয়। আসলে এটি কতটা মারাত্মক? বিবিসির বিশ্লেষণে বিষয়টি তুলে ধরা হয়েছে।

মাঙ্কিপক্স কী: মাঙ্কিপক্স ভাইরাসের মাধ্যমেই রোগটির উৎপত্তি। স্মলপক্সের মতো ভাইরাসের একই পরিবারের সদস্য। যদিও অনেকটা কম গুরুতর এবং বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের সম্ভাবনা কম। মধ্য এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে এবং গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের কাছাকাছি এর বিস্তার দেখা যায়। এ ভাইরাসের দুটি প্রধান স্ট্রেন পশ্চিম আফ্রিকান এবং মধ্য আফ্রিকান। ব্রিটেনে সংক্রমিত রোগীদের মধ্যে দুজন নাইজেরিয়া থেকে ভ্রমণ করে এসেছিলেন।

কীভাবে আক্রান্ত হতে পারেন: সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে মাঙ্কিপক্স ছড়াতে পারে। ভাইরাসটি শরীরের কোষত্বক, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। এটি সংক্রামিত প্রাণী যেমন বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির সংস্পর্শে বা ভাইরাস-দূষিত বস্তু যেমন বিছানা ও পোশাকের মাধ্যমেও ছড়াতে পারে।

চিকিৎসা কী: মাঙ্কিপক্সের কোনো চিকিৎসা নেই, তবে সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যায়। মাঙ্কিপক্স প্রতিরোধে গুটিবসন্তের বিরুদ্ধে টিকা ৮৫% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। জানা গেছে, হাজার হাজার ডোজ গুটিবসন্ত টিকা অর্ডার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্পেন।

রোগটি কতটা বিপজ্জনক: অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাসটি হালকা প্রকৃতির। মাঙ্কিপক্স কখনো কখনো অনেক গুরুতর হতে পারে। পশ্চিম আফ্রিকায় ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। অধিকাংশ ক্ষেত্রেই কয়েক সপ্তাহের মধ্যেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তবে এ রোগে মৃত্যুর হার ১০ শতাংশ বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com