সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ, খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ তিনটি স্টেটে গ্যাসের মূল্য রেকর্ড বৃদ্ধি মধ্যবিত্তের জীবনে নাভিশ্বাস।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ১০.২৮ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের তিনটি স্টেটে প্রাকৃতিক গ্যাসের মূল্য রেকর্ড বৃদ্ধি পেয়ে গ্যালনপ্রতি প্রায় ৫ ডলারে পৌঁছেছে। গত ১৯ মে বৃহস্পতিবার গ্যাসের দাম নতুন করে বাড়ায় নিউইয়র্কে এখন প্রতি গ্যালন গ্যাস বিক্রি হচ্ছে ৪ দশমিক ৯১ ডলারে। পাশের স্টেট নিউজার্সি ও কানেকটিকাটেও গ্যাসের দাম বেড়েছে। নিউজার্সিতে বর্তমানে প্রতি গ্যালন গ্যাস ৪ দশমিক ৭৭ ডলার এবং কানেকটিকাটে ৪ দশমিক ৬৮ ডলারে বিক্রি হচ্ছে।
গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের জীবনে নাভিশ্বাস উঠেছে। মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে যাচ্ছে নাগরিক জীবনে। এতে গৃহস্থালির বাজেটের ওপর চাপ সৃষ্টি হয়েছে, ক্যাবচালকেরা পড়েছেন বিপাকে। দেশের মূল্যস্ফীতির ওপরও বিরাট প্রভাব ফেলছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে বাজার মন্দার দিকে ধাবিত হবে।
এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পণ্য পরিবহনের খরচ বেড়ে গেছে। ফলে বাজারে পণ্যের দাম বাড়ছে হু-হু করে, যা ইতিমধ্যে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন। জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও ১৬৫ স্ট্রিটের বাসিন্দা আব্দুল আউয়াল জানান, আগে প্রতি সপ্তাহে তার গ্যাস কেনা বাবদ খরচ হতো ৩৫ ডলার। এখন তা ৬৫ ডলার ছাড়িয়ে গেছে। ফলে আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি দেখা দিয়েছে। এ কারণে নিরূপায় হয়ে গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন।
জ্যাকসন হাইটসের বাসিন্দা রাশিদুল হাসান বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সংসারের খরচ এতটাই বেড়ে গেছে যে আর সামাল দিতে পারছেন না। তিনি বলেন, গাড়ি ছাড়া চলা দায়। কিন্তু গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে গাড়ি ব্যবহার করা কঠিন হয়ে পড়ছে।
উবার চালক মাসুুদুল হাসান তমাল জানান, প্রতিদিন তার ৭০ ডলারের গ্যাস কিনতে হচ্ছে। গ্যাসের খরচ বাড়লেও উবারের ভাড়া সে অনুপাতে বাড়েনি। আবার যেটুকু বেড়েছে তাতে যাত্রীরা হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, সহসা গ্যাসের দাম না কমলে সব শ্রেণিপেশার মানুষ বিপাকে পড়বেন।
এদিকে তেল-গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গত ১৯ মে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হয়। ডেমোক্র্যাট সদস্যদের আনা বিলটি সিনেটে পাস হলে প্রেসিডেন্ট জো বাইডেন কোম্পানিগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সক্ষম হবেন। এর মাধ্যমে শোষণমূলক পদ্ধতিতে গ্যাসোলিন এবং হোম এনার্জি জ্বালানির দাম বাড়ানোকে বেআইনি বলে ঘোষণা করা যাবে। বিলটি মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত সংস্থাগুলোকে শাস্তি দেওয়ার জন্য ফেডারেল ট্রেড কমিশনকে ক্ষমতা অর্পণ করবে।
এদিকে যুক্তরাষ্ট্রব্যাপী গ্যাসের দাম ১৯ মে বৃহস্পতিবার গ্যালনপ্রতি গড়ে ৪ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়, যা এক মাস আগের তুলনায় ৪৯ সেন্ট বেশি এবং এক বছর আগের তুলনায় ১ দশমিক ৫৫ ডলার বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com