শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাঙ্গায় মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৯.৪৪ পিএম
  • ৬৮৪ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের উত্তর বড়দিয়া গ্রামে ব্যবসায়ী সাদ্দাম মোল্লা স্ত্রীর প্রতারনা এবং একটি প্রভাবশালী কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার সকালে ভাঙ্গা ফুড ল্যাব রে¯টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ত্রী ও এলাকার কয়েক প্রভাবশালীর দ্বারা তাদেরকে নানাভাবে হয়রানী তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাদ্দাম মোল্লা। এ সময় তিনি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। তার একমাত্র শিশুকন্যা ও তার পরিবার এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের মজিবর রহমান মোল্লার মেয়ে রুমা আক্তার নিশুর সাথে প্রায় ১০ বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালই চলছিল। এক পর্যায়ে তার ব্যবসায়ীক কর্মস্থল রাজধানীতে স্ত্রীকে নিয়ে যান। এক পর্যায়ে স্ত্রীর সাথে জনৈক যুবকের সাথে প্রেম-প্রনয় ঘটিত বিষয়ে জড়িয়ে পড়ে। ইতমধ্যে তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এক পর্যায়ে এলাকায় সালিশ বৈঠক হয়। এরই মধ্যে স্ত্রী তার ব্যবসায়ের বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি শ^শুর মজিবর রহমান মোল্লার যোগসাজসে এবং এওলাকার জনৈক সালিশ বৈঠকে নের্তৃত¦ দানকারী ব্যক্তির মাধ্যমে তাকে নাজেহাল ও অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগে জানান। তিনি আরও জানান,এলাকার কয়েক প্রভাবশালী ও শ^শুরের সহায়তায় স্ত্রী রুমা আক্তার নিশু প্রতারনার মাধ্যমে ৫ লক্ষাধিক হাতিয়ে নিয়ে তাকে ৮/১০ টি মামলা দিয়ে হয়রানী করে চলেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে হয়রানীর প্রতিকার দাবী করেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত মজিবর রহমান মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি আনিত অভিযোগ সম্পর্কে উল্টো অভিযোগে জানান,অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তাকে সহ তার মেয়েকেই হয়রানী করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com