মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৭.১১ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা ২০ দিনে কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এই সময়ে কমেছে শনাক্তও। এতে এবারের ঈদে মানুষের মধ্যে দেখা গিয়েছে স্বস্তি। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ জন।

তথ্য বিজ্ঞপ্তিতে  বলছে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১২৭। নতুন ২৬ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৬৩ জন।

দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ৪৯০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৭৪৫টি। এ পর্যন্ত নমুনা করা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫০টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com