মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ীতে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৪.৪০ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে চুক্তিবদ্ধ কৃষক পর্যায়ে বোরো ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রাণ এগ্রো লিমিটেড এর আয়োজনে উপজেলার আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী বাজারে এই ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী রাঙ্গামাটি প্রাণ এগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো. জাকারিয়া হোসেন (বিএমএল,পিএবিএল)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.রুম্মান আক্তার।

প্রাণ কোম্পানীর সুপারভাইজার মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.শাহানুর আলম, কৃষিবিদ খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মো. মিজানুর রহমান, আলাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবুল হাসান, সাধারণ সম্পাদক শ্যামল, কৃষক প্রতিনিধি আলহাজ্ব আশরাফুজ্জামান। এ সময় প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড রাঙ্গামাটির সকল কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী রাঙ্গামাটি প্রাণ এগ্রো লিমিটেড এর জেনারেল ম্যানেজার মো.জাকারিয়া হোসেন বলেন, ৭০০ একর জমিতে ৯০০ কৃষকের মাধ্যমে বোরো ধান উৎপাদন শুরু করা হয়েছে। সেই উৎপাদিত ধান কৃষকের নিকট হতে ন্যায্য মূল্যে সংগ্রহ করা শুরু হলো। আনুমানিক ২০ হাজার টন ধান সংগ্রহ করা হবে। দিন দিন উৎপাদন এবং সংগ্রহের পরিমান বৃদ্ধি করা হবে। দেশের চালের চাহিদা মিটিয়ে প্রায় ১৫০ টি দেশেও চাল রফতানি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com