শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ৪ মে, ২০২২, ৯.১০ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার খোকসায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পাইকপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন পাংশা উপজেলার ফলীখারা এলাকার রেজাউল মণ্ডলের ছেলে ফিরোজ মণ্ডল (৩২) ও তার ছোট ভাই সামিউল মণ্ডল (১২) ।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মামার বাড়িতে বেড়ানোর উদ্দেশে রাজবাড়ী জেলার পাংশা থেকে নিহত ফিরোজ ও সামিউল কুষ্টিয়ার কুমারখালীতে যাচ্ছিলেন। গাড়িটি খোকসার পাইকপাড়ায় এসে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপভ্যানটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে সিএনজির সামনে বসে থাকা আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটির অপর যাত্রী ইতি খাতুন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই পিকআপচালক পলিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com