শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

টেকনাফে ঈদের দিনেও সাংবাদিক নির্যাতন-লাঞ্ছিত,গাড়ি ভাংচুর।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৯.৩৯ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঢাকা, মঙ্গলবার, ৩ মে, ২০২২: টেকনাফে পবিত্র ঈদের দিনে শীর্ষ মানব পাচারকারী আবদুল আলী ও তার সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএমএসএফ নেতা ও উপকূলীয় সাংবাদিক ফোরাম (উখিয়া-টেকনাফ) এর সাধারণ সম্পাদক এম এ হাসানের ওপর হামলা করে শারীরিক ভাবে আহত,লাঞ্ছিত এবং গাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গত দুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভৃক্ত শীর্ষ মাদক কারবারী জামাল মেম্বারের ছেলে শাহ আজম বিএমএসএফ টেকনাফ শাখার সাধারণ সম্পাদক শেখ রাসেলকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেছে। এছাড়া টেকনাফের সাবেক এমপি বদি কর্তৃক চট্টগ্রামে কর্মরত সাংবাদিক খান মাহমুদ আইউবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানা ও বাহারছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরতদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ চলাকালে ও বিশ্বমুক্ত গণমাধ্যমের এই দিনে সংবাদ প্রকাশের কারণে ওখানকার রাষ্ট্রীয় অপরাধীরা সাংবাদিকদেরকে মারধর, গাড়ি ভাঙ্চুর,লাঞ্ছিত হুমকি,অপহরণের হুমকির ঘটনা রীতিমত উদ্বেগের। এদের একজন শীর্ষ মানব পাচারকারী অপরজন মাদক কারবারী এবং অন্যজন জনপ্রতিনিধি খ্যাত। এসব চিহ্নিত অপরাধীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক; অন্যথায় সাংবাদিকরা বিচার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com