শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক : ওবায়দুল কাদের

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৪.৫৩ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

মুসলিমবিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে তাঁর বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

সেতুমন্ত্রী  বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।’ সবার প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আসুন, সমাজের ধনী, গরীব ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এ খুশি ভাগাভাগি করে নিই।

পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করে সেতুমন্ত্রী বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধবিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নবোদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে, আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা।

সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন, শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ।

মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করার আহ্বান’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনা জাগিয়ে তোলে নিজেকে, সমাজ ও দেশকে।

করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।

দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদ্‌যাপন করে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার আহন জানান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com