শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

চট্টগ্রামে ঈদ জামাত ঘিরে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৪.৫২ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

বন্দর নগরী চট্টগ্রামে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

এ ছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)কমিশনার জানিয়েছেন, ঈদ জামাতসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির পক্ষ থেকে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। নগরীর ঈদ জামাতগুলোতে মুসল্লিসহ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সিএমপির পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিএমপির উপ কমিশনার (এসবি) মনজুর মোরশেদ বলেন, ঈদগাহ ময়দানে কাউন্টার টেরোরিজম, সোয়াতের সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। নগরের গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাঁহসমূহে আর্চওয়ে গেইট ও হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ঈদ জামাতে আগত মুসল্লিদের জন্য কিছু পরামর্শ দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কোনো প্রকার ব্যাগ, লাগেজ, ছুড়ি, কাঁচি, দাহ্য পদার্থ বহন করা যাবে না। নিরাপত্তার প্রয়োজনে পুলিশ যদি জায়নামাজও তল্লাশি করতে চান তাহলে সহযোগিতা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিএমপির প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী কন্ট্রোল রুম ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com