শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে, প্রেমিকের মৃত্যু।

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ২.১৭ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

(প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে)

গত শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দায় লেংগুড়া ইউনিয়নে ভারতীয় সীমানা ঘেষা কাঠালবাড়ি বাগান এলাকার সন্নিকটে গণেশ্বরী নদীর পাড় থেকে নিহতের লাশ রাতেই উদ্ধার করে এবং রবিবার (১ মে/২০২২) বেলা সাড়ে ১১ টায় লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় এ মৃত্যুকে ঘিরে পুলিশ ও স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত প্রেমিক সাবের শরিফ খান শুভ (২৩) একই জেলার পাম্ববর্তী উপজেলার দুর্গাপুরের ঝাঞ্জাইল গ্রামের আলি উসমান খানের ছেলে। প্রেমিকা শাহনাজ বেগম (২০) লেংগুড়া ইউনিয়নের তিনবারের প্রাক্তন চেয়ারম্যান ও কাঠালবাড়ি বাগান এলাকার আবু তাহেরের মেয়ে।

কলমাকান্দার থানার উপ-পরিদর্শক (এস,আই) নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, শরিফ খান শুভ বেশকিছু পূর্বে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে চাকুরীর সুবাদে প্রেমিকার বাড়ির এলাকায় যাতায়াত ছিল। এদিকে শাহনাজ দুর্গাপুর কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তির হওয়ায় তাদের মধ্যে পরিচয়, মোবাইলে কথাবার্তা, দেখা-সাক্ষাত ও অতঃপর গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মাঝে সৃষ্টি হয় দ্বন্ধের। পরিবারের চাপে শুভ নগদের চাকুরি ছেড়ে ঢাকায় এক বেসরকারি প্রতিষ্ঠান চাকুরীতে যোগদান করেন। প্রেমিক ঈদের ছুটিতে বাড়ি আসলে প্রেমিকার ফোন পেয়ে দেখা করতে গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে প্রেমিকার এলাকায় আসেন। সন্ধ্যার দিকে প্রেমিকা প্রেমিকের (শুভ) মা’র মোবাইলে জানায় আপনার ছেলে অজ্ঞান হয়ে নদীর তীরে পড়ে রয়েছে। এদিকে স্থানীয়রা খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান সাংবাদিকদের জানান, গলায় দাগের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুকে ঘিরে রহস্যের জন্ম দেয়ায় রবিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com