শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

অনন্ত ভূবনে পাড়ি জমালেন ড.সামিউল আলম লিটন।

  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২, ৭.১০ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামিউল আলম লিটন (৫১) আর নেই। মস্তিষ্কে রক্ত ক্ষরণ পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ এপ্রিল) সন্ধা ৬ টার দিকে মৃত্যুবরন করেন । আওয়ামী লীগের এই নেতার আকস্মিক অকাল মৃত্যুতে গৌরীপুর -সহ ময়মনসিংহের আপামোর জনতা ও রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সামিউল আলম লিটন শনিবার দুপুরে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে বারুয়ামারী এলাকায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য সামিউল আলম লিটন গৌরীপর তথা ময়মনসিংহবাসীর অতি পরিচিত মুখ ছিলেন। তিনি ছিলেন বহু মানবীয় গুনাবলীর অধিকারী। তার দৃষ্টান্ত তিনি গৌরীপুরবাসীর নিকট রেখেগেছেন। সকল রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থাকতে আপ্রাণ চেষ্টা করতেন। আওয়ামী রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি ময়মনসিংহ-৩ তথা গৌরীপুর আসনে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করে আসছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com