ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি: ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীর প্রতিষ্টাতা ও পৃষ্টপোষক এবং বৈরাটী আলিম মাদরাসার আজিবন সম্মানিত জমিদাতা সদস্য হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির স্বরনে শনিবার ইফতার ও মিলাদ শরীফ দোয়া -মাহফিল অনুষ্টিত হয়।যামানার ইমাম ও হযরত মুজাদ্দিদে আযম রাজারবাগ শরীফের সম্মানিত মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার প্রিয় মুরিদ হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি। জানাযার নামাজ শেষে মুহম্মদিয়া শরীফ সংলগ্ন পারিবারিক কবরস্হানে তাকে রাখা হয়। ইফতার ও মিলাদ শরীফ মাহফিল শেষে উনার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় মুহম্মদিয়া শরীফে সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম, হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,মুহম্মদ রফিকুল ইসলাম,মুহম্মদ কছিম উদ্দিন,মুহম্মদ আবুল হোসেন,মুহম্মদ হাবিবুর রহমান,মুহম্মদ আলতাফ হোসাইন,জিশান মুহম্মদ রউফ হোসাইন , মুহম্মদ আলবি,মুহম্মদ সজিব সহ আরো অনেকেই মাহফিলে উপস্হিত ছিলেন।