রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সকল রাজনৈতিক দলকে একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ফখরুল

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৭.৩৮ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সকল রাজনৈতিক দলকে একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে।

আজ বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনির প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, সরকার এতটাই দেউলিয়া হয়েছে যে, র‌্যাবের প্রতি আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতের সহযোগিতা চেয়েছে। এজন্য সরকারকে ধিক্কার জানাই।

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণ এখন ক্রয়ক্ষমতা হারাচ্ছে। আওয়ামী লীগ দেশে একদলীয় সরকার প্রতিষ্ঠিত করতে বিরোধীদলগুলো নিশ্চিহ্ন করতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com