শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৬.২৭ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমানঃ  নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড কাঠগড় মহিলা কলেজের সম্মুখে সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে রোজাদারদের জন্য ২৩তম দিনেও পথচারী, অসহায়, অস্বচ্ছলদের জন্য আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে পরিচালক জোবায়ের বাসার এর পরিচালনায় রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করা হয়।মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ অব্যাহেত থাকবে।

আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার গণমাধ্যমকর্মীদেরকে বলেন,সততা ভালবাসা ও সংগঠিত হয়ে সাজাবো মোরা চারপাশ এই স্লোগানকে ধারণ করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দিয়ে আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে ও এলাকার জন্য ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার।

তিনি বলেন,আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশীদের প্রতি খাদ্য কিংবা অন্যকোনো ভাবে কেউ যদি কষ্টে থাকে তার পাশে দাড়ানো,তাকে সাহায্য করা,কতিপয় অসাধু ব্যবসায়ী যারা এই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের ব্যবসায়ী বলা যায় না,তারা এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি।

রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বের বন্ধন, ভুল বুঝা-বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সততা, নিষ্ঠা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিন কাজ সহজে হবে বলে মন্তব্য করেন তিনি।

রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে।

তিনি আরো বলেন,গত তিন বছরের ন্যায় এই বছর ও পথচারী, অস্বচ্ছদের জন্য উক্ত ইফতার বিতরণ পুরো রমজান মাস ফ্রিতে চলবে। রমজানের প্রকৃত ত্যাগের শিক্ষা নিয়ে পরিবার-সমাজ ও দেশ সেবাই আত্ম নিয়োগ করলে সর্বদা শৃংখলা ভঙ্গহবার সম্ভবনা থাকবে না। সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে আসলে এ দেশটা একদিন সামাজিকতায় ও মানবিকতায় মাথা উচু করে দাঁড়াবে।আ.জ.ম নাছির উদ্দিনের নির্দেশনায় এ কার্যক্রম চলছে এবং পুরো রমজান মাসে এই কার্যক্রম চলবে বলে জানান, পরিচালক জুবায়ের বাসার।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানে রোজাদার ও সমাজের অসহায় মানুষের মাঝে ফ্রি রান্না করা ইফতার সামগ্রী দিতে পেরে অত্র প্রতিষ্ঠানের সবাই আত্ম তৃপ্তি পাই। মাহে রমজান মহান আল্লাহর কাছে আত্ম নিবেদনের মাস। এ মাসে বেশি বেশি এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে।

তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো রমজানের শিক্ষা,এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ মানবিক ইফতার বিতরণ সহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক সবসময় সক্রিয় ভুমিকা রাখবে।

২৩তম দিনে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার, সংগঠনের শুভাকাঙ্খী শাহানুর। আরো উপস্থিত ছিলেন সদস্য রুমান, আব্দুর রহিম ফটিক, নাজমুল সুমন, রায়হান, নয়ন, আরিফ, সবুজ, অভি, ইফতি, আবু হেনা মাসুৃম, ফাহাদ, ওসমান, সজীব, রাহাত, সজীব প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com