দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকারের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করলেই বিএনপির নেতাকর্মীদের গুম হতে হয়। অথচ বর্তমান সরকারপ্রধান বলছেন—আমি দেশে গণতন্ত্র দিয়েছি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাকারমাথা এলাকায় জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে রিজভী এ কথা বলেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।