শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ময়মনসিংহে গরুর ধান খাওয়ার জের ধরে সংঘর্ষে একব্যক্তি খুন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১০.২৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু ধান খাওয়ার জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে হোসাইন মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এতে গুরুতর আহত হন নিহতের বাবা ও ভাই। বুধবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসাইন। নিহত হোসাইন উপজেলার সদর ইউনিয়নের চর হোসেনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা সিরাজুল ইসলাম ও ভাই মুন্না মিয়া (২০)। এর আগে, ওই দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় বাবা ও দুই ছেলে হাসপাতালে ভর্তি হন। পরে রাতে ১১টার দিকে আহত হোসাইন মিয়া মারা যান। বতর্মানে বাবা ও এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন হাসপাতালে ভর্তি হলেও যুবক মারা যাওয়ার খবরে সে রাতেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, নিহত হোসাইনের ধান ক্ষেত খেয়ে নষ্ট করে তার চাচাতো ভাই রুহুল আমিনের গরু। এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিন ধারালো ছুরি দিয়ে হোসাইন, তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বাংলানিউজকে বলেন, গরু ধান খাওয়াকে কেন্দ্র এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com