মামুনুর রশীদঃ মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন জন শ্রমিক নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ ঘটনা ঘটে,নিহতরা তিনজনই ধানকাটা শ্রমিক।
নিহতরা হলেন,মো. জায়েদ (৪৫),শহিদুল ইসলাম (৫০),আব্দুল মজিদ (৪৫)। নিহতরা কুমিল্লায় ধান কাটা শেষে রাতে একটি ট্রাকে করে বাইবাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে জিন্দা এলাকা বিপরিত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
হাইওয়ে পুলিশের গাজীপুর নাওজোর থানার উপ-পরির্দক মো. ফরিদুজ্জামান দুর্ঘটনার সত্যতার কথা জানিয়ে বলেন দুর্ঘটনা স্হলের জনসাধারণের মাধ্যমে খবর পেয়ে তাদের নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।