শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

হজ ফ্লাইট শুরু হবে ৩১ মে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১২.৫২ এএম
  • ১৪৩ বার পড়া হয়েছে

এ বছর হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ৩১ মে নির্ধারণ করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

এ তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, “এ বছর ডেডিকেটেড ৭৫টি ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী পরিবহন করবে বিমান। ফ্লাইটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা”।

এর আগে ২৫ এপ্রিল ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছিলেন, আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না।

তিনি বলেন, “যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা যেতে পারবেন না। ইন্টারন্যাশনালি সারা বিশ্বের সঙ্গে একই সিস্টেমে চলছে। ৬৫ বছরের বেশি যাদের বয়স হয়েছে, তারা যেতে পারবেন না”।

সচিবালয়ে বাংলদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ”–এর “ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা” অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানিয়েছিলেন।

তিনি বলেন, “বিগত দুই বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ পালন করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপক্ষীয় চুক্তি সেটাও হয়ে যাবে”।

মো. ফরিদুল হক খান বলেন, “অন্য বছর হজের প্রক্রিয়া সম্পন্ন করতে ছয় মাস সময় পাওয়া যেত। এবার সময় মাত্র ৩৪ দিন। এই সময়ের মধ্যে এই কর্মযজ্ঞ আল্লাহ তায়ালা যদি পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এ ছাড়া করার কোনো উপায় নেই। আমরা শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে কাজ শুরু করেছি”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com