শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হাতেম আলী মিয়ার ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১২.০৩ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ  ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৭ এপ্রিল) মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর , ভাষা সৈনিক মহান মুক্তিযুদ্ধের সংগঠক , ক্যাম্প ইনচার্জ স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী , ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং তৎকালীন সময়ে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক (এম পি এ) হাতেম আলী মিয়ার ১৭ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী কৃষিনিদ ড. সামিউল আলম লিটন। এসময় আরো বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মরহুম ও হাতেম আলী মিয়ার সুযোগ্য পুত্র মোঃ হারুন অর রশিদ প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, সাবেক প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান সুজন, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল, জাতীয় শ্রমিকলীগ শাখার যুগ্ন আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা সন্তান মোঃ বিল্লাল হোসেন, প্রেসকৃলাবের সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, জি নিউজের প্রশাসক ফারুক আহমেদ,আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহমেদ, জয়টিভির এবং রিপোর্টার বাংলাটিভির

ব্যুরোচিফ মোঃ মাসুদ আলম ভুইয়া ও সাংবাদিক সাইফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com