মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদকে কেন্দ্র করে জমজমাট নতুন টাকার বাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১১.৪৫ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

শুধু শপিংমল, বাসস্ট্যান্ড কিংবা রেলস্টেশন নয়, ঈদকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে নতুন টাকার বাজারও। ঈদ উপলক্ষে এ বাজারের ব্যবসা এখন তুঙ্গে। নতুন টাকা পেয়ে ক্রেতা যেমন খুশি, বাড়তি টাকা আয় করতে পেরে বিক্রেতাও খুশি। ঈদকে সামনে রেখে জমে উঠেছে নতুন টাকার বাজার।

আজ রাজধানীর গুলিস্তানের নতুন টাকার বাজার ঘুরে দেখা গেছে, সেখানে ৩৭ জন বিক্রেতা নতুন টাকা বিক্রি করছেন। প্রত্যেকে বিক্রেতার সামনে অন্তত একজন করে নতুন টাকার ক্রেতা দেখা গেছে।

ঈদের দিন ঈদ সালামি দিতে বেশি দামে এসব নতুন টাকা কিনতে এসেছেন ক্রেতারা। তবে, একজন ক্রেতার সঙ্গে বেশিক্ষণ কথা বলারও সুযোগ পাচ্ছেন না বিক্রেতারা। অন্য সময়ের চেয়ে ঈদের কারণে এখন ক্রেতার সংখ্যা বহুগুন। ফলে, দরকষাকষির সুযোগও কম। বিক্রেতা এক দাম বলে বসে থাকছেন।

১০ টাকার নোটের ১০০টির একটি বান্ডিল অর্থাৎ এক হাজার টাকা নিতে ১৬০ টাকা বেশি দিতে হবে জানিয়ে তাঁরা বসে থাকছেন। সব নোটের ক্ষেত্রেই এক দাম বলে বসে থাকছেন বিক্রেতা। ক্রেতারাও উপায় না পেয়ে বেশি মূল্য দিয়ে নতুন টাকা কিনে নিয়ে যাচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com