বরগুনা তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়ীয়া, সোনাকাটা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার ১৫ জুন, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে-২০২২ মঙ্গলবার,বাছাইয়ের ১৯ মে- বৃহস্পতিবার। আপিল দায়ের ২০-২২ মে শুক্রবার, শনিবার, রবিবার। আপিল নিষ্পত্তি ২৩-২৫ মে সোমবার, মঙ্গলবার, বুধবার। প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ ২৭ মে-২০২২ শুক্রবার।
আগামী ১৫ জুন এই ৬টি ইউনিয়নে ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, তালতলী উপজেলায় এই প্রথম ৬টি ইউনিয়নে ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন করা হবে।