শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গণমাধ্যমকর্মী আইন সাংবাদিকদের স্বার্থে গড়ে তুলুন-বিএমএসএফ।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৩.১২ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মাদারীপুর, শিবচর, সোমবার,২৫ এপ্রিল, ২০২২: প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনটি সাংবাদিকদের স্বার্থে গড়ে তোলার জন্য সরকারের নিকট আহবান জানানো হয়েছে। বলা হয়েছে আইনটির ৩০টির অধিক ধারাই সাংবাদিক বিরোধী। এছাড়া আইনটি দ্বারা সাংবাদিকদের সরাসরি কর্মী বানিয়ে মর্যাদার দিক থেকে খাটো করার অপচেষ্টা করা হচ্ছে, যা সাংবাদিক সমাজ মেনে নেবেনা। গত ৫১ বছর পর প্রণীত আইনটির খসড়া দেখেই সাংবাদিকদের মাঝে হতাশা আর প্রকট ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনটি মহান সংসদে পাসের আগে জেলা পর্যায়ে সাংবাদিকদের সমন্বয়ে গোলটেবিল আলোচনা থেকে সুপারিশমালা গ্রহনের জন্য তথ্য মন্ত্রণালয়কে দাযিত্ব দেয়ার দাবি করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর প্রধান বক্তা হিসেবে ২৫ এপ্রিল বিকেলে শিবচর উপজেলা বিএমএসএফের পরিচিতি সভা ও দোয়া ইফতার অনুষ্ঠানে একথা বলেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। তিনি সাংবাদিকদের এ আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা, বরিশাল জেলা সম্পাদক আফছার উদ্দিন মৃধাসহ স্থানীয় বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক দল নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের ৪শত লোক অংশ নেন।

শিবচর শাখার সভাপতি অপূর্ব চৌধুরী জয়ের সভাপতিত্বে অতিথি ছিলেন বিএমএমএফ মাদারীপুর জেলা সভাপতি গাউছ উর রহমান, গৌরনদী বিএমএসএফের সভাপতি এসএম মিজান, সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক তারেক মাহমুদ আলী, শিবচর শাখার সম্পাদক হায়দার আলী সহ স্থানীয় শাখার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা সুমন তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com