শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ফরিদপুরে ঠিকাদারি কাজের টাকা না দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৩.০৮ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

(সিআইপি জীবন দেবনাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন)

ফরিদপুর প্রতিনিধি : ঠিকাদারি কাজ বাবদ ৬২ লক্ষ টাকা না দিয়ে উল্টো জীবন নাশের হুমকি দেওয়ায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভাস্কর শেখ দুলাল উদ্দিন নামে এক ঠিকাদার ২৫ শে এপ্রিল সোমবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে। তিনি জানান, সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের ড. যশোদা জীবন দেবনাথ তার ইউনিয়নের চাঁদপুর গ্রামে বাউন্ডারী ওয়াল, খাল বাইনডিংসহ ব্রীজ নির্মানের কাজ করার অর্ডার দেয়। অর্ডার অনুযায়ী বাউন্ডারী নির্মানের ওয়াল প্রতি স্কয়ার ফিট ৫২০ টাকা দরে ১৫ হাজার স্কয়ার ফিট যার মুল্য ৭৮ লক্ষ টাকা, এবং খাল বাইনডিং ও ব্রীজ ৩০ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৮ লক্ষ টাকার মালামাল ক্রয়ের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার ভাস্কর শেখ দুলাল উদ্দিন কে। দীর্ঘ ৫ মাস কাজ করার পর ড. যশোদা ও তার প্রতিনিধি শংকর সাহা চেক ও নগদে ৪৬ লক্ষ টাকা প্রদান করলেও কাজ পুর্নাঙ্গ শেষ হওয়ার পর গত বছরের ৫ই জুন বাকি টাকা ফেরত চাইতেই ড. যশোদা জীবন দেবনাথ তার মোবাইল থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কাজ বাবদ পাওয়না ৬২ লক্ষ টাকা দিতে অস্বীকার করে। এমনকি উক্ত বিষয় নিয়ে তার প্রতিনিধি শংকর সাহা ও বন্ধু আবুল খায়ের মিয়ার ব্যাক্তিগত ফেইসবুক ম্যাসেঞ্জার থেকে অনবরত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে জীবনের নিরাপত্তা ও পাওনা টাকা ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন ভাস্কর শেখ দুলাল উদ্দিন। এ ছাড়াও রুস্তুম শেক নামে এক ঠিকাদার ড. যশোদা জীবন দেবনাথ এর নিকট ঠিকাদারি কাজ বাবদ ৩ লক্ষ টাকা পাবেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত জীবনদেনাথ আনিত অভিযোগ অস্বীকার করে উল্টো ঠিকাদারের কাছে টাকা পাবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com