শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ময়মনসিংহে পুলিশের বিরুদ্ধে সড়ক অবরোধ করে ছাত্রলীগের মানবন্ধন।

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ২.৫৭ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ইফতারপূর্ব আলোচনায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদে ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে পুলিশী হামলায় নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে আ’লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই কর্মসূচিতে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া, ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্নাসহ যে সকল পুলিশ সদস্য এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাত্রলীগ সভাপতি একেএম ফরিদ উল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সামি উসমান গনি, ছাত্রলীগ নেতা আল আমিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আ’লীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক বজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর প্রমুখ। প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন যথাযথ কতৃপক্ষের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন নেতাকর্মীরা।

ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্না বলেন, গত শনিবার বিকেলে চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠের ইফতার মাহফিলের মঞ্চ ও প্যান্ডল ভাংচুর করছিলো যুবলীগ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী, পরিস্তিতি নিয়ন্ত্রনে লাঠিচার্জ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com