শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

সড়কজুড়ে খানাখন্দ , পথচারী ও যানচলাচে দুর্ভোগ।

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ২.৩৮ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মোড় থেকে পোড়াবাড়ী সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে আছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। আসন্ন ঈদে দুর্ভোগ আরও অসহনীয় পর্যায়ে দাঁড়াবে। সরেজমিন দেখা গেছে, ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মোড় থেকে শুরু হয়ে থানা মোড়, চড়ুই গাছতলা, ধানীখোলা মোড়, গরুহাটা মোড় হয়ে পোড়াবাড়ীর সড়ক খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভারী বৃষ্টি হয়ে সড়ক এখন ডোবা-নালায় পরিণত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চালকরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আসন্ন ঈদে যাত্রী ও চালকরা আরও বেশি দুর্ভোগ পড়বে। অটোরিকশাচালক কামরুল জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন জায়গা ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। এ কারণে যানবাহন উল্টে যাত্রীরা আহত হচ্ছে। ভাঙাচোরা রাস্তায় গাড়ী চালাতে গিয়ে শারীরিকভাবে যেমন অসুস্থ হয়েপড়েছে চালকরা, পাশাপাশি গাড়িও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী রফিক উল্লাহ জানান, সড়কে খানাখন্দের কারণে সড়কের দুই পাশের ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি জমে থাকায় ক্রেতারা দোকানে আসতে পারেন না। আসন্ন ঈদে এই সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠান বেচাকেনা আশানুরূপ হবে না।

ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান জানান, সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট থেকে ১৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। সড়ক নির্মাণে দরপত্র আহ্বানের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন। আগামী জুলাই-আগস্টের মধ্যে সড়ক নির্মাণের কাজ শুরু করা যাবে।

সড়কজুড়ে খানাখন্দ , পথচারী ও যানচলাচে দুর্ভোগ । দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com