রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

সরকার আবার পুরোনো খেলায় মেতে উঠেছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৫.৪৯ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

সরকার আবার পুরোনো খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের পর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়টি তুলে ধরে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপিনেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং প্রায় ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি মনে করে এ অবৈধ সরকার আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘টানা দুদিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে, সে সময়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নিরপরাধ নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।’

নিউ মার্কেটের সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগ দায়ী দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদনে সত্য উদ্‌ঘাটন হয়েছে যে, হামলাকারীরা ছাত্রলীগের সন্ত্রাসী। ভিডিও ফুটেজ থেকে অন্তত তিন জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা ঢাকা কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী। গণমাধ্যমের রিপোর্টে এটিও স্পষ্ট যে, প্রধানত চাঁদাবাজির কারণে এবং নিজেদের প্রভাব বিস্তারে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের ভয়াবহ সন্ত্রাসীরা এ ঘটনার জন্য দায়ী।’

বিএনপির মহাসচিব বলেন, ‘শুধু এই ঘটনাই নয়, নিউ মার্কেটসহ পাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের সহায়তায় সেখানে অপরাধ জগৎ গড়ে তুলেছে।’

ফখরুল বলেন, ‘সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবেই এ সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে। সরকার আগের মতোই মামলার বেড়াজালে বিএনপির নেতাকর্মীদের বন্দি করার চক্রান্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com