রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিরোধী দলের নেতাকর্মীদের জেলে ভরে, মেরে-কেটে তারা বলছে দেশে শক্তিশালী বিরোধী দল নেই :মন্ত্রী মির্জা আব্বাস

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ১০.৪২ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নেতা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি প্রশ্ন রেখেছেন, বিএনপির আন্দোলন কোন ঈদের পরে? দলটির পক্ষ থেকে ওই বক্তব্যের জবাব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। আজ শুক্রবার তিনি বলেন, আন্দোলন কাকে বলে রোজা গেলে বুঝতে পারবেন।

রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন, জেডআরএফের দোয়া ও ইফতার মাহফিলে মির্জা আব্বাস বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। আমাদের আন্দোলন চলছে, এখন হয়তো সাময়িক বিরতি আছে। বিরোধী দলের নেতাকর্মীদের জেলে ভরে, মেরে-কেটে তারা বলছে দেশে শক্তিশালী বিরোধী দল নেই। বিএনপি এখনো আছে এবং থাকবে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার পিতার নামে প্রতিষ্ঠিত জেডআরএফের প্রেসিডেন্টও বটে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এর আগে বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সে সময় বিএনপি কোন ঈদের পর আন্দোলনে নামতে চায়, তা জানতে চেয়ে বক্তব্য রাখেন তিনি।

মন্ত্রী আরো বলেন, গত ১২-১৩ বছর ধরে ঈদের পরে, রোজার পরে, বার্ষিক পরীক্ষার পরে, শীতের পরে, বর্ষার পরে বিএনপি আন্দোলন করবে বলে শুনে আসছি। এখন কোন ঈদের পরে তারা আন্দোলনে নামবে, সেটি একটু খোলসা করলে ভালো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com