কৃষক বাঁচাও, বাঁচাও দেশ” এমন শ্লোগানে নওগাঁ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। র্যালি দোয়া ও ইফতার মাহফিলে মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী পালন করা হয়।১৯এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও প্রয়াত নেতা মরহুম আব্দুল জলিলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।
এরপর বিকেল ৩টায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালি শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হলরুমে আলোচনা সভায়,দোয়া ও ইফতার মাহফিলে মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী পালন করা হয়।এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাব।
এ সময় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক,আব্দুল ওয়াহাব আহবায়ক কৃষকলীগ নওগাঁ,খোরশেদ আলম যুগ্ন আহবায়ক, মাশফিকুর রহমান মাহিন যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা, ইলিয়াস রেজা তুহিন সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ নওগাঁ,ওমর ফারুক সুমন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখা সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন আ’লীগের ও কৃষক লীগের নেতাকর্মীরা।
জেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম বলেন, কৃষকলীগ একটি গুরুত্বপূর্ণ সংগঠন। কৃষকলীগ সাধারণ মানুষের কথা বলে এবং পাশে থাকে। এই সংগঠন বিশেষ করে কৃষকদের উন্নয়নে, স্বার্থ আদায়ে কাজ করে থাকে। এই লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এই দিনে কৃষকলীগ গঠন করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকদের বিভিন্ন ভাবে ভুতর্কি দিয়ে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুতরাং এই সংগঠনকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব।
এর আগে সকাল ৭টা থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জেলা সদরে এসে জড়ো হতে থাকে। এরপর শুরু হয় দিবসটি উদযাপনের বিভিন্ন কর্মসূচি