দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৯ এপ্রিল /২০২২) উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়নের গাজীপর বাসস্ট্যান্ডে মোহাম্মদ আলী ডিলার এবং তদারকি কর্ম কর্তা দেবাশীষ পত্রনবীশের উপস্থিতিতে খাদ্য বান্ধব কর্ম সুচীর আওতায় ৫৬০ জন কার্ড ধারীকে এবং ডৌহাখলা বাজারে মোসারফ হোসেন ডিলারের উপস্থিতিতে একই তারিখে ৫৬০ জন কার্ড ধারীকে মাথা পিছু ৩০ কেজি হিসেবে খাদ্য বান্ধব কর্ম সুচীর আওতায় চাউল বিতরন করা হচ্ছে। এসময় কার্ড ধারীরা সুশৃংখল ভাবে চাউল গ্রহন করতে দেখা যায়।