মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু- ২ , করোনা নতুন শনাক্ত ৩৬ জন

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৯.০২ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে দুই জন মারা গেছেন। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। গতকাল এই সংখ্যা ছিল ৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। আগের দিন ৪ হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫১ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৭ জন। শনাক্তের হার দশমিক ৭৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com