শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বাবা- মেয়ে হত্যা মামলার আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১০.৪০ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বাব-মেয়ে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাবা-মেয়েকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া ঘটনার মামলায় পুলিশ কোন আসামি গ্রেপ্তার করছে না। মামলার প্রধান আসামি ও তাদের সহোযোগিরা মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। হত্যাকান্ডের আগেই হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছিল।

তখনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এখন হত্যাকান্ডের পরেও আসামীদের গ্রেফতারের কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তারা। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ভাটারা-মাদারগঞ্জ প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের আজাহার আলী ও তার মেয়ের জামাই নুর মোহাম্মদ জমির বিরোধকে কেন্দ্র করে ২৯ মার্চ রাতে সৌদি প্রবাসি আব্দুল আজিজের বাড়ী-ঘরে হামলা চালায়। হামলার পর থেকে আব্দুল আজিজ ও তার মেয়ে জান্নাত (৪) নিখোঁজ হন। নিখোঁজের দুইদিন পর ৩১ মার্চ সকালে তাদের লাশ বাড়ির পাশে ঝিনাই নদীতে ভেসে উঠে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৩ এপ্রিল ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com