শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নেপালে আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশের রুহিত সুমন।

  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৬.০২ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

 

আসাদুজ্জামান মাসুদঃ  নেপাল থেকে “সার্ক ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড” পেয়েছেন বাংলাদেশের যুব সংগঠক ও সমাজকর্মী মোঃ সুমন রহমান (রুহিত সুমন)। সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, যুব ও নারী উন্নয়ন এবং করোনাকালিন মানবিক ও সচেতনতামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী পরিবারের চেয়ারম্যান রুহিত সুমন’কে এ আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করা হয় ।

১৬ এপ্রিল নেপালের কাঠমুন্ডূতে অবস্থিত নেপাল ট্যুরিজম বোর্ডে অনুষ্ঠিত সার্কভুক্ত আট দেশের অংশগ্রহণে কালচারাল সামিটে ওয়ার্ল্ড বুক অব স্টার রেকর্ডস এর পক্ষ থেকে “সার্ক ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড” এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক এই সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী সুজাতা কৈরালা। বিশেষ অতিথি ছিলেন ভারতের আইয়ুশ মন্ত্রণালয়ের সাবেক সচিব দিনেস উপান্ডে, নেপালে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি নাভিন কুমারসহ অন্যান্য অতিথিবৃন্দ । সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই সামিটে বিভিন্ন দেশ থেকে মনোনিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন । করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির । পাশাপাশি বন্যা দূর্গতদের খাদ্যসামগ্রী, আর্থিক সহযোগিতা, সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় ।

সুমন বলেন, আন্তর্জাতিক সম্মান সত্যিই খুব গর্বের বিষয়। বাংলাদেশের লাল-সবুজের পতাকার নাগরিক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তি অনেক বেশি গর্বের ও আনন্দের। আমি মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই । আমি এই পুরস্কার মহান মুক্তিযুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ এবং করোনা যোদ্ধাদের উৎস্বর্গ করলাম।

উল্লেখ্য, মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে
“আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” ইংল্যান্ড থেকে “স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন । এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা ।

প্রসঙ্গত, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মৌলিক অধিকার, যুব উন্নয়ন ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন তিনি । প্রতিষ্ঠা করেছেন ময়ূরপঙ্খী আদর্শলিপি শিক্ষালয়, ময়ূরপঙ্খী কোরআন শিক্ষা আসর, ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্র, ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরী, ময়ূরপঙ্খী ইয়ুথ এন্ড স্পোর্টস কাউন্সিলসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার এবং যুব কল্যাণ নিয়ে কাজ করছে। দেশের বাইরে ইতোমধ্যে ৪০টির বেশি দেশে ময়ূরপঙ্খীর প্রতিনিধি রয়েছে ।

রুহিত সুমন এর আগে ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়ায় স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন ইভেন্ট অর্গানাইজার, ব্যবসায়ী ও উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ময়ূরপঙ্খী বিচিত্রা নামক লিটল ম্যাগাজিন সম্পাদনাও করেন তিনি। মুন্সিগঞ্জের সন্তান সুমন বাংলাদেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। ছোটদের জন্য তার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com