মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩১ জন, মৃত্যু শূন্য

  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৯.২০ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। গতকাল এই সংখ্যা ছিল ২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। আগের দিন ৫ হাজার ৮৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩৩ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com