রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে হত্যার হুমকি- থানায় জিডি..

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৭.৪৪ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে
 ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মগটুলা ইউপির সাবেকচেয়ারম্যান মো:আব্দুল হাদীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে । এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় আব্দুল হাদী বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন। জিডি সূত্রে জানা যায় গত ৬ এপ্রিল বুধবার বিকেলে মগটুলা ইউনিয়নের ধীতপুর বাজারে  মো:আব্দুল হাদী (আব্দুস সালামের) দোকানের সামনে বসলে কর্মা গ্রামের ইসাক আলীর পুত্র সাবেক ইউপি সদস্য আসকর আলী ও তার ভাই আক্কাস আলী অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় রিক্সাযোগে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল ত্যাগ করার সময় বিবাদীরা চিৎকার করে বলতে থাকে আজকে বেঁচে গেলেও আরেক বার বাজারে আসলে পিটিয়ে লাশ করে দেওয়া হবে।
আসকর আলীর সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, হত্যার হুমকী দেয়ার বিষয়টি ঠিক নয়। আব্দুল হাদীর কাছে সাড়ে ৬লাখ টাকা পাবো, আমি শুধু তার কাছে টাকা চাইছি এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে গালাগালী করেন। ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, এবিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। আইনগত কার্যক্রম চলছে।এ ব্যপারে আব্দল হাদী গতকাল প্রতিনিধি কে  বলেন থানায় জিডি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com