মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৪.৫৯ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। এবার ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছেন। সর্বোচ্চ নম্বরও পেয়েছেন একজন ছাত্রী। আর পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ ।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ।

ফলাফল অনুযায়ী, সরকারি কলেজে এক হাজার ৮৮৫ জন ছাত্র এবং দুই হাজার ৩৪৫ জন ছাত্রী ভর্তি হতে পারবেন।পরীক্ষায় সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামের এক শিক্ষার্থী। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছেন। সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন ছাত্রী ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com