রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৪.২৯ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই ধরনের বক্তব্য সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার। সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি।
তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা একদিকে সন্ত্রাস সৃষ্টি করবে, জনগণের সম্পদ এবং শান্তি নষ্ট করবে, বাসে আগুন দিবে, নিজেরা নিজেরা মারামারি করবে, আর সরকার জনস্বার্থে ব্যবস্থা নিলে বলবে, মিথ্যা বানোয়াট মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। দেশে আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন আদালতের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ দেখেছে শেখ হাসিনা নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে কোন বাধাগ্রস্থ করেনি। শুদ্ধি অভিযানে গ্রেফতার হয়েছে নিজ দলের অনেক নেতা।
বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোন অপরাধীকে গ্রেফতার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন। তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি? অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।
অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোন দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না, এমন মন্তব্য করে তিনি বলেন, অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। দুধ কলা দিয়ে সাপ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com