রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলা থেমে নেই : রিজভী আহমেদ

  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৭.০৪ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

গ্যাস-বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে হাহাকার চলছে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘গতকাল প্রথম রোজা ছিল। প্রথম রোজায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস ছিল না। ধর্মপ্রাণ মুসল্লিরা গ্যাস না থাকার কারণে ইফতার তৈরি করতে পারেননি। মানুষের মধ্যে হাহাকার চলছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ সোমবার রিজভী এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘রমজান মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা বলা থেমে নেই। তারা বিদ্যুৎ নিয়ে কথা বলে। কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, ঘরে ঘরে আলো পৌঁছে দিয়েছি। তারা তো আলো পৌঁছে দেননি, তাঁরা পৌঁছে দিয়েছেন অন্ধকার। তারা গণবিরোধী সরকার বলেই জনগণের কোনো উপকার করতে পারে না। মিথ্যার আশ্রয় নেয়, অসত্যের আশ্রয় নেয়, গুম-খুন ও গুপ্তহত্যার আশ্রয় নেয়।’সরকারের সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র আরও বলেন, ‘তারা (সরকার) উৎসবে মেতে উঠেছে। বাইরের দেশ থেকে শিল্পী এনে নাচ-গান করছে। আর দেশের জনগণকে আধা বেলা খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তার কোনো খোঁজ তারা রাখে না। এদিকে দৃষ্টি না দেওয়ার কারণে দেশে দুর্ভিক্ষের পরিবেশ সৃষ্টি হচ্ছে। রিজভী আরও বলেন, ‘এ গণবিরোধী সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সারা দেশের জনগণকে রাস্তায় নামতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com